প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম (ভিজিট : ০)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির সফিপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
চিকিৎসাসেবা দেন ডা. ফেরদৌসুর রহমান, ডা. আরিফ হোসনে, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, ডা. নয়ন কুমার, ডা. ফজলুর রহমান ও ডা. হিমেল মিয়া।