নতুন বেতন ঘোষণার পরও বিক্ষোভে শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ

2026-11-25T10:07:52+06:00
2026-11-25T10:07:52+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন ঘোষণার পরও বিক্ষোভে শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ০)

সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করছেন শিল্প কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা একটু সমস্যা করেছিল। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ