পলাতক নেতৃত্বের প্রতারণায় বিপদের মুখে আ.লীগের নেতাকর্মীরা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

2026-11-25T16:49:48+06:00
2026-11-25T16:49:48+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক নেতৃত্বের প্রতারণায় বিপদের মুখে আ.লীগের নেতাকর্মীরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)

পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক নেতৃত্বের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা—বুঝে হোক কিংবা না বুঝে। একসময় যারা সামাজিকভাবে অঘোষিত সমঝোতার অবস্থানে এসেছিলেন, তাঁদেরও এখন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।

এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সাংবাদিকের কাছ থেকেই তিনি প্রথম এ বিষয়ে শুনেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তিতে দণ্ডপ্রাপ্ত এবং দণ্ডপ্রাপ্ত নন—এমন আসামিদের ফেরত দেওয়ার বিধানও রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে এ প্রক্রিয়ায় আসামি ফেরত দেওয়া হয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্য দেশ থেকে আসামি ফেরত আনে এবং অন্যান্য দেশকেও আসামি ফেরত দেয়।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক দলটির উচিত তাঁদের উত্তেজিত না করা। দেশের জনগণ ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা বিষয়টি বুঝতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ