বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৪নং দুধল ইউনিয়নের অন্তর্গত সুন্দরকাঠী গ্রামে অবস্থিত গোমা পিলখানা সুন্দরকাঠী (জিপিএস) মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৭ সালে গ্রামবাসির প্রচেষ্টায় বেসরকারীভাবে প্রতিষ্ঠিত হয় এবং বিদ্যলয়টি ২০১৯ সালে এম.পি.ও ভুক্ত হয়। হাবিব মোল্লা তার আপন বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা এবং ছোট ভাই মহসিন হোসেন মোল্লকে পালাক্রমে বিদ্যালয়ের সভাপতি এবং তার স্ত্রী মাকসুদা বেগম, ভাইয়ের বউ লামিয়া আক্তার, চাচাতো ভাই কুদ্দুস মোল্লাকে বিদ্যালয়ে নিয়োগ দিয়ে বিদ্যালয়টিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হাবিব মোল্লার কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্যেও বেআইনীভাবে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দখল করে আছেন। এছাড়া আহসান হাবিব মোল্লা ও তার ভাইয়েরা মিলে ২০২২ সালে জিপিএস মাধ্যমিক বিদ্যালয়টিকে এমপিওভুক্ত ঠিকানা থেকে বেআইনিভাবে নিজ পৈত্রিক সম্পত্তিতে স্থানান্তর করেন। আইনগতভাবে এটা শাস্তিযোগ্য অপরাধ।
বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসী সূত্রে জানা যায় আহসান হাবিব মোল্লা ২০১৬ সাল থেকে বিদ্যালয়ের ফান্ড থেকে মোট ৩৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার আর্থিক অনিয়মের বিষয়ে ১২ মে ২০২৬ তারিখে বরিশাল বোর্ড থেকে তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে তার আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। এর ধারাবাহিকতায় হাবিব মোল্লার আর্থিক অনিয়মের বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হাবিব মোল্লা তার দূর্নীতি ঢাকতে নান ষড়যন্ত্রমূলক কার্যক্রম ও অপততপরতার আশ্রয় নিচ্ছেন। তার দূর্নীতির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরের তদন্ত কার্যক্রম পন্ডুল করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে হাবিব মোল্লা তার ভাইদের নিয়ে তদন্ত অফিসারদের উপস্থিতিতে ষড়যন্ত্রমূলকভাবে বিদ্যালয়ের দাতা গোষ্ঠীর উপর অতর্কিত হামলা চালান মর্মে এলাকাবাসী সূত্রে জানা যায়।
আহসান হাবিব মোল্লা তার আপন ছোট ভাইয়ের বউ লামিয়া আক্তারকে অফিস এ্যাসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ দেখানো হয়েছে ২০১৬ সালে অথচ লামিয়া আক্তার ২০২১ সালের পূর্বে কখনো স্কুলে চাকরি করেন নি। হাবিব মোল্লা ও তার ভাই স্কুলের সভাপতি মহসিন হোসেন মোল্লা যোগসাজসে কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে ভূয়া রেজুলেশন বানিয়ে অর্থের বিনিময়ে বেআইনিভাবে ২০২৫ সালে লামিয়া আক্তারের এমপিও করান। লামিয়া আক্তারের নিয়োগের বৈধতা নিয়ে তদন্ত চলমান রয়েছে। হাবিব মোল্লা তার ভইয়ের বউ লামিয়া আক্তারকে দাতা গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছেন। লামিয়া আক্তারকে দিয়ে হাবিব মোল্লা দাতা গোষ্ঠীর ২ জন সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করান। পুলিশ তদন্তে উক্ত মামলার এজহারে বর্ণিত তথ্যাদি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মর্মে প্রমাণিত হয় এবং লামিয়ার বিরুদ্ধে পাল্টা ১৭ ধারায় মামলা দায়েরের লক্ষ্যে তদন্তকারী অফিসার বরিশাল ট্রাইবুনালে আবেদন দাখিল করেছেন। ১৭ ধারার মামলা থেকে বাঁচার জন্য নতুন কৌশল শুরু করেছেন লামিয়া আক্তার। তিনি দাতা গোষ্ঠীর বিরুদ্ধে পুনরায় শ্লীলতাহানির মিথ্যা বানোয়াট অভিযোগ দাখিল করেছেন থানায় এবং অভিযোগটি মিথ্যা হওয়ায় পুলিশ মামলা নিতে রাজি না হওয়ায় হাবিব মোল্লার ভাই মহসিন মোল্লা সাংবাদিক পরিচয়ে বেআইনিভাবে থানায় মামলা দায়েরের জন্য পুলিশকে প্রেসার দিচ্ছেন। বিদ্যালয়ের দাতা গোষ্ঠির নিরিহ মানুষদের হয়রানি করার জন্য হাবিব মোল্লা গং রা এসকল ষড়যন্ত্র চালাচ্ছেন মর্মে এলাকাবাসী সূত্রে জানা যায়। হাবিব মোল্লা ও তার আপন ছোট ভাইয়ের বউ লামিয়া আক্তারের বিষয়ে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।