পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার

2026-11-22T10:42:23+06:00
2026-11-22T10:42:23+06:00
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ০)

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে খোলা হয় এই দানবাক্স। সকাল ৯টার পর থেকে শুরু হয় এই টাকা গণনা। মাত্র ৩ ঘণ্টাতেই পাওয়া যায় ১০ কোটি টাকা।

পরে রাত সাড়ে ৯টা পর্যন্ত গণনা সেখানে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।  টাকার সঙ্গে মিলেছে বেশ কিছু বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রুপার অলংকার ও মনের আশা পূরণের আকুতি জানানো চিরকুট ও চিঠি।
 
শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এরপর বস্তায় ভরে টাকা মসজিদের দোতলায় নিয়ে গণনা শুরু হয়। এতে পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা ও শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র, রূপালী ব্যাংক, পাগলা মসজিদ, জেলা প্রশাসনের স্টাফসহ ৫৯৯ জন গণনায় অংশ নেয়।

পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানিয়েছেন, গণনা শেষে এখানে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

সর্বশেষ গত ২৭ জুন ১৩টি দানবাক্সের ৪৩ বস্তা টাকা গণনা করে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। সঙ্গে ছিল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ-রুপার অলংকার। সেবার দানবাক্স খোলা হয়েছিল সাত মাস পর। এবার বাক্সগুলো আগেই পূর্ণ হয়ে যাওয়ায় বাড়তি দুটি ট্রাঙ্ক বসানো হয়েছিল। সেখানে আট বস্তা টাকা বেশি পাওয়া গেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ