সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের (কেশবপুর) সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা

2026-11-23T18:46:35+06:00
2026-11-23T18:46:35+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ০)

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের (কেশবপুর) সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


সোমবার (২৩ নভেম্বর) বিকালে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ তথ্যটি নিশ্চিত করে বলেন, আজিজুল ইসলামকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।


ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।


আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আজিজুল ইসলাম এক সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ