মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ১৪ পাসপোর্ট জব্দ, দালালের কারাদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে

2026-11-23T16:52:02+06:00
2026-11-23T16:52:02+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ১৪ পাসপোর্ট জব্দ, দালালের কারাদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ০)

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’।

তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকতে হবে।

বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ