মুক্তিযোদ্ধা সনদ বাতিলের পরও চাকরিতে বহাল থাকার অভিযোগ লাবনী বাড়ৈর বিরুদ্ধে

মাহফুজুল হক:

অপরাধ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ক্ষেত্রে জাল বা বাতিল হওয়া সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী

2026-11-19T14:54:25+06:00
2026-11-19T14:54:25+06:00
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সনদ বাতিলের পরও চাকরিতে বহাল থাকার অভিযোগ লাবনী বাড়ৈর বিরুদ্ধে
মাহফুজুল হক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ০)

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ক্ষেত্রে জাল বা বাতিল হওয়া সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক লাবনী বাড়ৈর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বাবার নামে থাকা মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও তিনি এখনো সরকারি চাকরিতে বহাল রয়েছেন।

প্রাপ্ত তথ্য ও নথিপত্রের বরাতে জানা যায়, লাবনী বাড়ৈ ২০১৬ সালের ১২ মে ঔষধ তত্ত্বাবধায়ক পদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে যোগদান করেন। তাঁর বাবা অপূর্ব লালের নামে থাকা মুক্তিযোদ্ধা সনদের গেজেট নম্বর ছিল ৪৭৭৩। পরবর্তী সময়ে ওই গেজেট বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। ২০২৩ সালের ৩০ মে জারি করা প্রজ্ঞাপনে গেজেটটি বাতিলের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি ২০২৩ সালের ১৭ জুন প্রকাশিত হয় বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বাবার মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হওয়ার পরও লাবনী বাড়ৈর চাকরির বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে সংযুক্তিতে ঢাকা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে লাবনী বাড়ৈর বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে তাঁর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সচিব জানান, মহাপরিচালক সরকারি নম্বরে কথা বলেন না। এ বিষয়ে ব্যক্তিগত সচিবকে অভিযোগের বিস্তারিত জানানো হলেও গত তিন মাসে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ