প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ১১)

স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপ নিয়ে শুরু হচ্ছে ২১ জানুয়ারি। এরই মধ্যে ৫ ধাপে তা শেষ করার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসি। একইভাবে মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো।
তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতার কথা বলছে জামায়াত-এনসিপি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগে ইসির পদত্যাগ দাবিতে দিচ্ছে আন্দোলনের হুঁশিয়ারি।
তবে বিএনপির দাবি, বর্তমান ইসি এ পর্যন্ত হওয়া সব নির্বাচনই সুষ্ঠু করেছে। এখনই তাদের পদত্যাগ দাবির পেছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র রয়েছে।
এ বিষয়ে বিএনপির সহকারী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, ‘নির্বাচন কমিশন তো নতুন। তাকে কাজ করার সুযোগই দেয়া হয়নি। আগে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এরপর কোনো অভিযোগ থাকলে তা নিয়ে আসতে পারেন। কিন্তু তাকে কাজ করার সুযোগ না দিয়ে বিভিন্ন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। এটি নতুন কিছু নয়। একটি আন্দোলন ব্যর্থ হলে নতুন দাবি সামনে আনা হচ্ছে।’
আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আগে আরও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ সম্পন্নের পর প্রশ্ন তোলার আহ্বানও তাঁর।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া উচিত। অন্তত প্রথম ধাপের নির্বাচনটি হতে দিন। এরপর সমালোচনা করুন। সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও আসন নিয়ে কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তাই আমার মনে হয়, এই মুহূর্তে একটি সচেতন ও স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা উচিত নয়। এ সময়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করাটা কতটা অসংগত, তা তাঁদের নিজেদেরই বোঝা উচিত। তাঁদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’সংবাদ দেখুন
পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে সতর্ক হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। পাশাপাশি জানাচ্ছেন—বর্তমান নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা থাকার কথা।
ডেল্টা টাইমস/সিআর/এমই