মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ০)

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।
শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে।