রেড ক্রিসেন্টের নির্বাচনে উৎসবের আমেজ, মনোনয়ন নিলেন ৩৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার

2026-11-17T20:06:16+06:00
2026-11-17T20:06:16+06:00
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রেড ক্রিসেন্টের নির্বাচনে উৎসবের আমেজ, মনোনয়ন নিলেন ৩৩ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ১০)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। এ সময় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সদর দপ্তর।

সোসাইটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন, ট্রেজারার পদে চারজন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল ১৮ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগ ও প্রচেষ্টায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা নিয়ে প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশ নং ২৬, ১৯৭৩ এবং সোসাইটির সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ