জলবায়ু সমঝোতায় আজ কপ৩১-এ মন্ত্রীদের বৈঠক

তোফাজ্জল হোসেন, আন্তালিয়া (তুরস্ক) থেকে:

আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সমঝোতায় পৌঁছাতে আজ বুধবার (১৮ নভেম্বর) কপ৩১ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের ‘দিভান বৈঠক’ অনুষ্ঠিত হবে।বিকেল

2026-11-18T13:19:58+06:00
2026-11-18T13:19:58+06:00
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ও ন্যায়বিচার নিয়ে আলোচনা
জলবায়ু সমঝোতায় আজ কপ৩১-এ মন্ত্রীদের বৈঠক
তোফাজ্জল হোসেন, আন্তালিয়া (তুরস্ক) থেকে:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ১৫)

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সমঝোতায় পৌঁছাতে আজ বুধবার (১৮ নভেম্বর) কপ৩১ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের ‘দিভান বৈঠক’ অনুষ্ঠিত হবে। 
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বোগাজিচি মিটিং রুমে এ বৈঠক হবে।

কপ৩১ সভাপতি মুরাত কুরুম ও আলোচনার সভাপতি ক্রিস বোয়েনের নেতৃত্বে বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীরা জলবায়ু চুক্তির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, মতপার্থক্য নিরসন ও সম্মেলনের সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

এদিকে আজকের কর্মসূচিতে জ্বালানি রূপান্তর, জ্বালানি নিরাপত্তা, নারী ও জলবায়ু, শ্রমিকদের অধিকার এবং সামাজিক সুরক্ষা গুরুত্ব পাচ্ছে।

সকাল ৯টায় নারী ও জলবায়ু বিষয়ক আলোচনা শুরু হবে।  ১০টা থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জাতীয় বিবৃতি দেবেন। সকাল ১১টায় জ্বালানি রূপান্তর ও নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।

বিকেল ২টায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে। বিকেল ৩টায় শুরু হবে দ্বিতীয় বৈশ্বিক স্টকটেক বিষয়ক অনুষ্ঠান।

সম্মেলনের শেষ পর্যায়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে জলবায়ু চুক্তি নিয়ে মতৈক্য তৈরির উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ