থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম (ভিজিট : ৮)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি তেজগাঁও থানায় অবস্থান করছিলেন।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে জানান, এমপি মাহমুদা মিতু রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এ সময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই