পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাশের দেশের

2026-11-16T12:42:55+06:00
2026-11-16T12:42:55+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম   (ভিজিট : ০)

পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন। তাদের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের জীবন যাপন করবেন। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

নতুন কমিটি নিয়ে তিনি বলেন, এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই দলের জন্য কাজ করেছেন। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে যত রকম ষড়যন্ত্র আছে, সবকিছু মোকাবিলা করব।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ