গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৫:৪৫ পিএম (ভিজিট : ১)

গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) ডিসির পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া এই জেলার পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে অন্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহর করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি পদে বদলি করে আজ রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদিল করা হয়েছে। আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠেছে গোপালগঞ্জ জেলা শহর। আজ সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর গোপালঞ্জ জেলার শীর্ষ কর্মকর্তা পদে রদবদল আনল সরকার।
ডেল্টা টাইমস/সিআর/এমই