হামে উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৭২ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম (ভিজিট : ০)

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৬০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন।
গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৪০২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই