তিন ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রোটিয়াদের ডেরায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ শেষ করে এবার

2026-11-10T20:11:48+06:00
2026-11-10T20:11:48+06:00
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তিন ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ০)

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রোটিয়াদের ডেরায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ শেষ করে এবার দক্ষিণ আফ্রিকা মিশন। কঠিন কন্ডিশন, ব্যস্ত সূচি আর স্বল্প প্রস্তুতির চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার দেশ ছেড়েছে দলের প্রথম বহর। বুধবার যাবেন বাকি সদস্যরা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছেড়েছে দলের প্রথম বহর।

এই বহরে রয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তামিম, ইবাদত হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও রবিন। সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স, পারফরম্যান্স অ্যানালিস্ট বায়েজিদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। বাকি সদস্যরা দেশ ছাড়বেন বুধবার।

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শুরুতেই লাল বলের চ্যালেঞ্জ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর।

টেস্ট শেষে ওয়ানডে লড়াই। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ম্যাচ। ৪ ডিসেম্বর গেবেখা এবং ৭ ডিসেম্বর কেপটাউনে সিরিজের শেষ ওয়ানডে।

এরপর টি-টোয়েন্টির উত্তাপ। ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে সফরের। 








  এই ক্যাটেগরির আরো সংবাদ