ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুরে এবার মাদরাসায় ৯ বছর বয়সি শিক্ষার্থীকে ইস্ত্রির ছ্যাঁকায় নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।রোববার (৮ নভেম্বর) রাতে ছাত্রকে নির্যাতনের

2026-11-09T12:31:23+06:00
2026-11-09T12:31:23+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেফতার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৫)
অভিযুক্ত মাদরাসা শিক্ষক রাব্বি হোসেন

অভিযুক্ত মাদরাসা শিক্ষক রাব্বি হোসেন

গাজীপুরে এবার মাদরাসায় ৯ বছর বয়সি শিক্ষার্থীকে ইস্ত্রির ছ্যাঁকায় নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে ছাত্রকে নির্যাতনের অভিযোগে মাদরাসার শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজুর পর তাকে গ্রেফতার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

অভিযুক্ত মাদরাসা শিক্ষক রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।

শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে শিক্ষক রাব্বি হোসেন ওই ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদরাসায় যান। এসময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে।

পরে ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনা জানার পরপরই মাদরাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করে নেওয়ায় মামলা রুজু হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ