কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার হাজতির মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

2026-11-06T10:43:07+06:00
2026-11-06T10:43:07+06:00
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার হাজতির মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ১০)

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।

নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ