দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণ ও উদ্যোক্তা হওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা। এতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা শাহ মো, আব্দুর রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তাই যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে হবে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই