রায়গঞ্জে ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।রোববার (১ নভেম্বর) সকাল

2026-11-01T14:57:59+06:00
2026-11-01T14:58:36+06:00
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

রায়গঞ্জে ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ২:৫৮ পিএম  (ভিজিট : ১)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী  থেকে থানার মোড়  পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় অর্ধেক কাজ শেষ করে তিন কিলোমিটার সড়কে খোয়া বিছিয়ে সংস্কারকাজ বন্ধ রাখা হয়েছে প্রায় এক বছর ধরে।

স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘সড়কটির সংস্কারকাজ প্রায় এক থেকে দেড় বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।’

আবু হাশেম বাঙ্গালী বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী এবং শত শত রোগী রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়েছে।’

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তাঁরা দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে মানুষের ভোগান্তি কমানোর দাবি জানান।

এ সময় সেঞ্চুরি ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ শুভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

ডেল্টা টাইমস/মো: রেজাউল করিম খান/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ