পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ৪৯ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি:

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১

2026-10-31T12:57:05+06:00
2026-10-31T13:46:54+06:00
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ৪৯ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ১:৪৬ পিএম  (ভিজিট : ১৮)

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুলের জীবন ও সৃষ্টিকর্মের ওপর আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী ৪৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা বেগম, পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী, ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেমেনা বেগম।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/মো. মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ