টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছলে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন।
লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইনের কয়েক মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানা যায়নি।
ডেল্টা টাইমস/সিআর/এমই