কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন

2026-10-26T13:57:32+06:00
2026-10-26T13:57:32+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৫)

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহাবিন জসিম বলেন, কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সংবাদ পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। সাহায্যে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ