গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর গুলশানের 'কিংফিশার রেস্টুরেন্ট'-এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন বিপুল অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের

2026-10-26T12:15:34+06:00
2026-10-26T12:15:34+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৬)

রাজধানীর গুলশানের 'কিংফিশার রেস্টুরেন্ট'-এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন বিপুল অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত দল।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রায় তিন ঘণ্টাব্যাপী গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে এনবিআর।

এনবিআর জানায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ উৎস বা চোরাচালানের মাধ্যমে সংগৃহীত অ্যালকোহলের মজুত শনাক্ত করা, স্থানীয় পর্যায়ে বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি হয়েছে কি না তা যাচাই করা এবং বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি এসব লেনদেনে অর্থপাচারের (মানি লন্ডারিং) কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও অনুসন্ধানের আওতায় রাখা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) নেতৃত্বে এ অভিযানে অংশ নেওয়া এনবিআরের অন্য তিনটি সংস্থা হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানকালে নিরাপত্তা ও সহায়তায় উপস্থিত ছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে এনবিআরের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ