সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কারাগারে কমবেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সৌদির রিয়াদে

2026-10-23T16:13:54+06:00
2026-10-23T16:13:54+06:00
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কারাগারে কমবেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

সৌদির রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে শুক্রবার (২৩ অক্টোবর) লাশ হস্তান্তর শেষে এ তথ্য দেন তিনি।  

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের লাশ পৌঁছায় সকালে। এ উপলক্ষ্যে বিমানবন্দরে হাজির ছিলেন শামা ওবায়েদ।


সকাল ৮টার পর শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছায়। লাশ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী কোহিনুর আক্তার কাকলী। এ সময় সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা ও লাশ হস্তান্তর করা হয়।

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। সেই নথি পাওয়া গেলে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


তিনি আরও বলেন, সৌদি সরকার বিভিন্ন সময়ে নানা দণ্ডে দণ্ডিত ও কারাগারে থাকা ব্যক্তিদের তালিকা পাঠায়। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শাহেদসহ নিহত ১১ বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে শাহেদের লাশ আজ দেশে এসেছে। অন্য দুজনের লাশও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান শামা ওবায়েদ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ