সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা বাংলাদেশের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে

2026-10-23T14:35:16+06:00
2026-10-23T14:35:16+06:00
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা বাংলাদেশের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ১১)

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 


শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ নিন্দা জানায়।


বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাংলাদেশ সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে সৌদি সরকার ও সে দেশের সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।


একই সঙ্গে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ