মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি সৌদি সরকার

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররারষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শুক্রবার

2026-10-23T10:51:11+06:00
2026-10-23T10:51:11+06:00
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি সৌদি সরকার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৯)
পররারষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

পররারষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররারষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য দেয়নি। তবে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চাওয়া হয়েছে। এটি পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে, ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়।

পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকেও মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারকে অনুদান দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরও যা যা প্রয়োজন তা সরকার করবে।

শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারানো ১১ জনের মরদেহ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।

এ সময় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেকে আটকা পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হচ্ছে অনেকের। তাদের ভিসার মেয়াদ যেন বাড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। এছাড়া যারা আর সেসব দেশে যেতে পারছেন না, তাদেরকে দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ