ট্রেন ছাড়তে দেরি হওয়ায় চট্টগ্রামে স্টেশন মাস্টার অবরুদ্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ সময় স্টেশন মাস্টারকে তার

2026-10-21T15:13:23+06:00
2026-10-21T15:13:23+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় চট্টগ্রামে স্টেশন মাস্টার অবরুদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ সময় স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে রেলওয়ের কর্মীরা যাত্রীদের বুঝিয়ে শান্ত করেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। একপর্যায়ে তারা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন।

এদিন সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আরও কয়েকটি ট্রেনের পৌঁছাতে ও ছেড়ে যেতে বিলম্ব হয়। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।


চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, সিগন্যালিং সমস্যার কারণে সকাল থেকে কয়েকটি ট্রেনের আসা ও ছেড়ে যেতে দেরি হয়েছে। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন।


তিনি বলেন, ট্রেন দেরি করায় যারা এক গন্তব্যে পৌঁছে সেখান থেকে অন্য ট্রেনে করে পরবর্তী গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তারা বিপাকে পড়েছেন। এ কারণে যাত্রীদের ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক। পাহাড়িকা এক্সপ্রেসও দেরিতে স্টেশনে এসেছে। এতে স্টেশন কর্তৃপক্ষের কোনো দোষ নেই।

স্টেশন ম্যানেজার আরও জানান, পাহাড়িকা এক্সপ্রেস বেলা ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।


এদিকে, বিক্ষোভের সময় স্টেশনের কয়েকটি কক্ষে ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন আবু বকর সিদ্দিক। তার দাবি, স্টেশনে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ