লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাজশাহীতে লিচুবাগানের পাশে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।বুধবার (২১

2026-10-21T13:26:07+06:00
2026-10-21T13:26:07+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ১০)
রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে লিচুবাগানের পাশে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

বুধবার (২১ অক্টোবর) ভোরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসআরবি (আগের নাম র‌্যাব) জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এসআরবি। এলিট ফোর্সটি দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠস্থ লিচু বাগানের পূর্বপাশে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে। পরে বস্তাটির মধ্যে ৬৪টি লাল কসটেপ মোড়ানো এবং ৩৯টি কালো কসটেপ মোড়ানো ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে ককটেলগুলো হস্তান্তর করা হয়।

তবে কে কারা ককটেলের বস্তাটি সেখানে ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ