লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গামন্দির পরিদর্শন করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ

2026-10-20T19:38:25+06:00
2026-10-20T19:38:25+06:00
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গামন্দির পরিদর্শন করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন সমস্যা ও পূজা-অর্চনা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। এ সময় লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস বলেন, “এই মন্দিরটি শতবর্ষী। কিন্তু পাশে শিল্পপ্রতিষ্ঠান থাকায় এখানে সুষ্ঠুভাবে পূজা-অর্চনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা এ বছর দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। নিট কনসার্নের মালিকপক্ষও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই বিষয়টির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন। অচিরেই বিষয়টির সুরাহা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের কন্যা শামসুন্নাহার বাঁধন মন্দিরে গীতা ও বস্ত্র বিতরণ শেষে আন্তরিকভাবে বলেন, “আমি আপনাদের মেয়ের মতো। আপনাদের খোঁজখবর নিতে এসেছি। যদিও এই এলাকা আমাদের আওতাধীন নয়, তবুও কোনো প্রয়োজন হলে আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি সুমন লাল, সাধারণ সম্পাদক অজিত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থায়ী সদস্য সাংবাদিক শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুণ লাল বেগী।

এ ছাড়া মন্দিরের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস, নাসিকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ