পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৪:৩২ পিএম (ভিজিট : ১০)

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল মোল্লা (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক আজিজুল উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করছিল। এ সময় আজিজুল তার মেয়েকে ১০ টাকা দিয়ে দোকানে জিনিস কিনতে পাঠান। এই সুযোগে তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিশুটির কান্না ও চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আজিজুলকে আটক করেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ২৬। আজ বিকেলে আটক আজিজুলকে কারাগারে পাঠানো হয়েছে।