হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশেহামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১

2026-10-20T17:15:21+06:00
2026-10-20T17:15:21+06:00
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৬)

দেশেহামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১৭ জন। এ ছাড়া ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন। বাকি ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গের রোগী সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ বিভাগে নতুন করে ৪৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৩৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ