প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে অন্তত চারটি সমঝোতা স্মারকে দুই দেশের সই হওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। সফরে আটটি

2026-10-20T15:49:03+06:00
2026-10-20T15:49:03+06:00
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ০)

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে অন্তত চারটি সমঝোতা স্মারকে দুই দেশের সই হওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। সফরে আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনায় বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপানের চার দিনের সরকারি সফরের বিস্তারিত সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। ​সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।


সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন। সফরসূচিতে চিবা শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শনের কথাও রয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ