গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলেই জানান বিজিবিকে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের

2026-10-18T15:32:40+06:00
2026-10-18T15:32:40+06:00
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলেই জানান বিজিবিকে
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হিলির ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্নেল ফয়সল হাসান খান বলেন, “গুজব ছড়াবেন না। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানান।” তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক; ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পদাতিক; বিজিবির অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।



ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি










  এই ক্যাটেগরির আরো সংবাদ