টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে

2026-10-18T10:29:49+06:00
2026-10-18T10:29:49+06:00
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ১৪)
টুপটুপ রিসোর্টের দুই মালিক। ছবি : সংগৃহীত

টুপটুপ রিসোর্টের দুই মালিক। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। 

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে উখিয়া থানায় নেয়া হয়।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

এ দিকে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। পাশাপাশি হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ