পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে ‘গরু ভোজের’ ঘোষণা

জবি প্রতিনিধি :

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন একদল শিক্ষার্থী। আগামী বৃহস্পতিবার (১৫

2026-10-14T20:34:32+06:00
2026-10-14T20:34:32+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে ‘গরু ভোজের’ ঘোষণা
জবি প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৬)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন একদল শিক্ষার্থী। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজনের কথা জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রচারপত্রে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রচারপত্রে জানানো হয়েছে, এতে অংশ নিতে জনপ্রতি ৭০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে রেজিস্ট্রেশনের নির্দেশনা ও গুগল ফরমের লিংকসংবলিত পোস্টটি শেয়ার করেছেন।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে একটি নৈশভোজ অনুষ্ঠিত হয়। সেখানে গরুর মাংস রান্না ও পরিবেশনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়। পরে এ ঘটনার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পশু জবাইসংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এর প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা আসায় ক্যাম্পাসে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ