ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে।

2026-10-12T18:56:03+06:00
2026-10-12T18:56:03+06:00
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৯)

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে ইডব্লিউইউতে হুয়াওয়ে আইসিটি একাডেমির যাত্রা শুরু হবে।

সম্প্রতি ইডব্লিউইউর মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ইডব্লিউইউর ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উদ্ভাবন খাত দ্রুত বাড়ছে। এ খাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষতায় জায়গা করে নিতে পারে, সে লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিতে যাচ্ছে হুয়াওয়ে। ইডব্লিউইউর সঙ্গে এই সমঝোতা সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।

অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, “বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সলিউশন ও ইকুইপমেন্ট প্রোভাইডার হিসেবে হুয়াওয়ে আইসিটি ও এআই ক্ষেত্রে বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। আমরা আনন্দিত যে এই প্রতিষ্ঠান আমাদের ক্যাম্পাসে আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সেরাদের কাছ থেকে এআই বিষয়ে শেখার সুযোগ পাবে। এই সুযোগ ইডব্লিউইউর শিক্ষার্থীদের ফিউচার-রেডি স্কিল গড়ে তুলতে এবং এআই পেশাক্ষেত্রের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। বাংলাদেশের তরুণদের প্রযুক্তি-দক্ষতা বৃদ্ধিতে হুয়াওয়ের এই উদ্যোগ একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

অনুষ্ঠানে মা বেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার উপযুক্ত পরিবেশ ও সুযোগ গড়ে তুলে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে হুয়াওয়ে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “বাংলাদেশের ইনোভেশন ইকোনমি দ্রুত বাড়ছে এবং এর জন্য একটি ইকোসিস্টেম-রেডি জনবল প্রয়োজন। এ কারণেই আমরা ইডব্লিউইউর মতো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। আমরা আনন্দিত যে তারাও বিষয়টি অনুধাবন করেছে এবং আমরা একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। এভাবেই আমরা শিল্প ও শিক্ষাখাত এবং এর সংশ্লিষ্টদের মধ্যে সেতুবন্ধ তৈরি করার মাধ্যমে বাংলাদেশের তরুণদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই।”

তিনি আরও বলেন, “হুয়াওয়ে ‘বাংলাদেশে বাংলাদেশের জন্য’ কাজ করে চলেছে। হুয়াওয়ে আইসিটি একাডেমি তারই একটি উজ্জীবিত উদাহরণ।”

এই যৌথ উদ্যোগের আওতায় ইডব্লিউইউর শিক্ষকেরা কোর্স মডিউল, শিক্ষার্থীদের নাম নথিভুক্তকরণ এবং তাঁদের অগ্রগতি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে পারবেন। শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে বিনামূল্যে অংশ নিতে এবং নিজেদের সুবিধামতো কোর্সগুলো শেষ করতে পারবেন। কোর্সগুলোর মধ্যে রয়েছে বেসিক ম্যাথ, ওভারভিউ অব এআই, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআই প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এআই টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস এবং এআই প্রসেসর ডেভেলপমেন্ট।








  এই ক্যাটেগরির আরো সংবাদ