টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারা। ধারাবাহিক হামলায়

2026-10-13T10:04:16+06:00
2026-10-13T10:04:16+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:০৪ এএম   (ভিজিট : ১৩)

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারা। ধারাবাহিক হামলায় এরইমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এদিকে, হুথিদের মিসাইল হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (১২ অক্টোবর) হুথিদের মিসাইল ও ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলো রাজধানী রিয়াদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত। সোমবার (১২ অক্টোবর) রাতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক এক্সপোস্টে রিয়াদ এবং খামিস মুশাইতে হামলার দায় স্বীকার করে বলেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। 

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, খামিস মুশাইত জেলার ইয়েমেনের সীমান্তে সৌদি সেনাবাহিনীর একটি বিমানঘাঁটি রয়েছে। সেই বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এক্সপোস্টে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো এবং ভ্রমণকারীদের সতর্কবার্তাও দিয়েছেন হুথি মুখপাত্র। তিনি বলেছেন, সৌদি আরবের মক্কা-মদিনা ব্যাতীত আর কোনো অঞ্চলের আকাশসীমা নিরাপদ নয়। আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো এবং ভ্রমণকারীরা যেন এ বিষয়টিকে মাথায় রেখে সৌদি ভ্রমণের পরিকল্পনা করেন।

যদিও এসব হামলা প্রতিহত করার দাবি তুলেছে সৌদি আরব। গত কয়েকদিনের হামলায় সৌদিতে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে, দ্রুত ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের মেয়াদ শনিবার পর্যন্ত বাড়িয়েছে রিয়াদ। 

প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে জনসমক্ষে দেখা যাচ্ছে না দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় সাধারণ প্রাসাদ থেকে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তিনি। সৌদিতে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুথি যোদ্ধারা। 

রিয়াদের কিং খালিদ এবং দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ধারাবাহিক হামলায় হুথিদের ওপর ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুথিদের আচরণ অত্যন্ত খারাপ বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ