রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখার সময় বাড়াল সৌদি

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

একাধিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবের আকাশপথে তৈরি হয়েছে অচলাবস্থা। এর মধ্যে নিরাপত্তা যাচাই শেষ না হওয়ায় রাজধানী

2026-10-12T17:47:09+06:00
2026-10-12T17:47:09+06:00
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখার সময় বাড়াল সৌদি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৭)

একাধিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবের আকাশপথে তৈরি হয়েছে অচলাবস্থা। এর মধ্যে নিরাপত্তা যাচাই শেষ না হওয়ায় রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, বিমানবন্দরের নিরাপত্তা ও কার্যক্রম চালানোর সক্ষমতা যাচাই শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞাপন

এ যাচাইয়ের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। পরদিন রোববার আবারও হামলা হয়। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবজুড়ে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল হয়েছে।


বিমানবন্দর বন্ধ থাকায় বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করছে। পাশাপাশি, যেসব ফ্লাইট চালু রয়েছে, সেগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত রোববার রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল হয়েছে। সোমবারও প্রায় ৬০ শতাংশ ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, লুফথানসা ও এয়ার ফ্রান্স-কেএলএমসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।


পাশাপাশি, নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরবের আকাশসীমায় বা এর ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে মার্কিন বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

বিমান চলাচলে এই বিঘ্নের প্রভাব পড়েছে রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসেও।

যাতায়াতে সমস্যার কারণে আন্তর্জাতিক জ্বালানি খাতের কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। ফলে, বিমান চলাচলে বিঘ্নের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এ আয়োজনেও।








  এই ক্যাটেগরির আরো সংবাদ