হামলার আশঙ্কায় দোহায় বিমানের জরুরি অবতরণ, দাম্মাম ফ্লাইট স্থগিত

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে কাতারের দোহায় জরুরি অবতরণ করে বিমান

2026-10-12T16:52:47+06:00
2026-10-12T16:52:47+06:00
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হামলার আশঙ্কায় দোহায় বিমানের জরুরি অবতরণ, দাম্মাম ফ্লাইট স্থগিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে কাতারের দোহায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ ঘটনায় রিয়াদের পর নিরাপত্তাজনিত কারণে এবার দাম্মামগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মাম যাওয়ার কথা ছিল বিজি-৩৪৯ ফ্লাইটটির। আগামী মঙ্গলবারের ফ্লাইটটি যাবে কি না তা নিশ্চিত করেনি বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানাবে বিমান।

গতকাল রবিবার মধ্যরাতে সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে কাতারের দোহায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। বিমান জানায়, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে বিজি-৩৪৯ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

এর আগে রিয়াদের ফ্লাইটটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ অক্টোবর পর্যন্ত একই রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সও।
 








  এই ক্যাটেগরির আরো সংবাদ