দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।সোমবার (১২ অক্টোবর) রাজধানীর

2026-10-12T14:17:51+06:00
2026-10-12T14:17:51+06:00
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ০)

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।


সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬) অক্টোবর সারা দেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে দেশের বাজারে সবশেষ গত ৪ অক্টোবর বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ