কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, আদালতে দায় স্বীকার সুমনের

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক

2026-10-10T20:53:39+06:00
2026-10-10T20:53:39+06:00
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, আদালতে দায় স্বীকার সুমনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ০)

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য সুমনকে হাজির করা হয়। সেখানে তিনি স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।


শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেকুর রহমান বলেন, বিচারক মমিনুল হকের কাছে আসামি সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন

এর আগে, শনিবার সকালে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় স্কুলছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। পরে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, হত্যার পর কিশোরীর মোবাইল ফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। শুক্রবার (৯ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এর আগে, গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা নগরীর রেইসকোর্স ভাড়া বাসা থেকে বের হয়। পরে ৭ অক্টোবর রাত ১২টা ১৯ মিনিটের সময় তাকে সবশেষ কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে দেখা গেছে। ওইদিন রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে তার লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যেতে বলে একটি বার্তা দেয়। তখন বাবা ঘুমিয়ে থাকায় তিনি বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আব্দুল আলিম বাদী হয়ে ওই দিন লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ