সিলেট বিমানবন্দরে জেদ্দা ফ্লাইটে আট যাত্রীর কাছে কোটি টাকার সোনা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা (র-গোল্ড) জব্দ করা

2026-11-26T17:29:07+06:00
2026-11-26T17:29:07+06:00
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিমানবন্দরে জেদ্দা ফ্লাইটে আট যাত্রীর কাছে কোটি টাকার সোনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৩)

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই সোনা জব্দ করা হয়। এনএসআইয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে আট যাত্রীর কাছ থেকে সোনা জব্দের পর শুল্ক বাবদ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ