সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে বাংলাদেশ।শুক্রবার (৯ অক্টোবর)

2026-10-09T20:13:11+06:00
2026-10-09T20:13:11+06:00
শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৭)

সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 


শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি কেবল নিরীহ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপই নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার অন্তরায়।

এই সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে হুথিদের এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ