এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো ব্যক্তি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশা

2026-10-09T13:11:11+06:00
2026-10-09T13:13:13+06:00
শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ১)
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সংগৃহীত

রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো ব্যক্তি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশা থাকার বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের একজনও অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলেন অটোরিকশা চলাচলের দাবি নাকি সরকারের মানা উচিত। বিষয়টি অত্যন্ত হাস্যকর। পরে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, ওই নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে যাতে কেউ অবৈধভাবে বসতে না পারে, ব্যবসায়ীদের সেদিকে কড়া নজর রাখতে হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন কখনোই তা করবে না।

দখলমুক্ত ফুটপাতে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।

এ সময় অভিযোগ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ফুটপাতের হকারদের ডেকে নানা ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে কেউ যদি নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ