সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ

2026-10-08T11:47:49+06:00
2026-10-08T11:47:49+06:00
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ৭)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে চলা মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে দেশের পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে খাতটিকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিবহন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা মাফিয়াবৃত্তির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে রিজভী বলেন, রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব। রাজনীতিবিদরা দায়িত্ব পেলে দীর্ঘ ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ