পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি, আলোচনায় ভিলিয়ার্স-ডোনাল্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

2026-10-07T14:36:50+06:00
2026-10-07T14:36:50+06:00
বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি, আলোচনায় ভিলিয়ার্স-ডোনাল্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ০)

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলেও যোগ দিয়েছেন তিনি।

মূলত বিশ্বকাপে চোখ রেখেই মাকেতাকে দলে ভিড়িয়েছে বিসিবি। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে বিশ্বকাপ, যে কারণে স্বদেশি হিসেবে তার সবকিছু চেনা জানা। নতুন করে বিসিবির পরিকল্পনাতে রয়েছে পরামর্শক নিয়োগের বিষয়ও। প্রোটিয়া কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের নামও রয়েছে বিসিবির তালিকাতে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী জানিয়েছেন, এখনো কারও নাম সেভাবে চূড়ান্ত হয়নি। তবে ভিলিয়ার্সসহ আরও বেশ কয়েকজন তালিকায় রয়েছেন। এদিকে আলোচনাতে রয়েছে সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ডের নামও। পরামর্শক নিয়োগ দেওয়া হলেও সেটি স্বল্প চুক্তিতেই হবে।

বিসিবির কোচ নিয়োগের সঙ্গে যুক্ত থাকা একজন কর্মকর্তাও এমনটি জানিয়েছেন। তার মতে, বিশ্বকাপ ঘিরে অনেক কিছু করারই চিন্তা আছে। তবে সেগুলো এখনো প্রাথমিক পর্যায়ে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ