পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:১২ এএম (ভিজিট : ৯)

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।
তিনি বলেন, সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তিনি আরো বলেন, নাইমুজ্জামান মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই