সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজছে বাংলাদেশ-যুক্তরাজ্য, গুরুত্ব বাণিজ্য-বিনিয়োগে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে

2026-10-04T20:19:56+06:00
2026-10-04T20:24:13+06:00
রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজছে বাংলাদেশ-যুক্তরাজ্য, গুরুত্ব বাণিজ্য-বিনিয়োগে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। 


রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এসব বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও মতবিনিময় হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী ও হাইকমিশনার।

এ ছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ